1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কচুয়ায় নিখোঁজ গ্রাম পুলিশ আব্দুল কাদেরকে জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি।। চাঁদপুরের কচুয়া উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্য আব্দুল কাদেরকে জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সাচার কান্দিরপাড় গ্রামবাসী ও গ্রাম পুলিশ সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল কাদের দীর্ঘদিন ধরে সাচার ইউনিয়ন পরিষদে দায়িত্বশীল গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত। গত তিন দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বক্তারা নিখোঁজ আব্দুল কাদেরকে দ্রুত খুঁজে বের করে জীবিত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি কোথায় আছেন এবং কীভাবে নিখোঁজ হয়েছেন, তা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

মানববন্ধনে নিখোঁজ আব্দুল কাদেরের স্ত্রী রাবিয়া বেগম, গ্রাম পুলিশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নিত্য সূত্রধর, সাচার বাজারের ব্যবসায়ী ফারুক হাসান, অলিউল্লাহ প্রধান, সাহেল মাহমুদ, আব্দুর রাজ্জাক এবং গ্রাম পুলিশ সদস্য মোস্তফা ও সালমানসহ অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কচুয়ার বারৈয়ারা থেকে সিএনজিযোগে দাউদকান্দি উপজেলার মলয় বাজার যাওয়ার পর থেকে গ্রাম পুলিশ আব্দুল কাদের নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী রাবিয়া বেগম পরদিন রোববার কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

নিখোঁজ আব্দুল কাদেরকে দ্রুত শনাক্ত করে জীবিত উদ্ধারের পাশাপাশি তার নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট