1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাদকের বিরুদ্ধে একসঙ্গে চাঁদপুর, ৮ থানায় একযোগে র‍্যালি-সভা

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব  প্রতিনিধি।। মাদকমুক্ত সমাজ গঠন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে চাঁদপুর জেলার আটটি থানায় একযোগে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার সব থানায় পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই বিভিন্ন থানা এলাকায় ব্যানার, ফেস্টুন ও মাদকবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় আয়োজিত র‍্যালিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে পরিবার ও সমাজের করণীয় তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী, পাচারকারী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ আরও কঠোর অবস্থানে থাকবে।

কর্মসূচি থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট