1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির জন্য সংরক্ষণ, মিষ্টিতে পোকা পাওয়া এবং সেবার মূল্য তালিকা না রাখাসহ নানা অনিয়মের অভিযোগে চাঁদপুর শহরের দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) চাঁদপুর শহরের হাজী মহসিন রোড ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির জন্য সংরক্ষণ এবং মিষ্টির মধ্যে পোকা পাওয়ায় জেনিথ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক মূল্য নেওয়ার অভিযোগে সিপি হেয়ার জোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এক ভোক্তা সিপি হেয়ার জোনে চুল কাটা, শেপ করা ও ফেসিয়াল করান। এসব সেবার বিপরীতে তার কাছে ২ হাজার ৫০০ টাকা দাবি করা হয়। পরে তিনি ২ হাজার টাকা পরিশোধ করে সেখান থেকে ফিরে আসেন। বিষয়টি অভিযানের সময়ও গুরুত্বের সঙ্গে দেখা হয়।

অভিযান পরিচালনা ও জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। জরিমানার ২৫ হাজার টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ।

অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট