1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুর জেলার আট থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার সকল থানায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়। একই দিনে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের এমন সমন্বিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা ছড়িয়ে পড়ে।

চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় আয়োজিত কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। পরে অনুষ্ঠিত সভায় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসা ও পাচার প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি সমাজের শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলে। তাই শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

বক্তারা মাদক প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট