1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পুরান বাজারে শিক্ষার্থীদের মাঝে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে পুরান বাজারের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’।

সংগঠনটির ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের বিশেষ উদ্যোগে এই ফুটবল ও চকলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও মুঠোফোনের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

অদ্য ১৯শে আগষ্ট বুধবার বিকালে পুরান বাজারের টিএন্ডটি মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ‘বিজয়ী’র স্বপ্নদ্রষ্টা আশিক খান। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে এই সামগ্রী পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন ‘টিম বিজয়ী’র একঝাঁক প্রাণবন্ত ভলেনটিয়ারবৃন্দ।

তানিয়া ইশতিয়াক জানান, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও শারীরিক গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ইনশাআল্লাহ আগামীতেও সাধারণ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এ ধরনের ইতিবাচক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট