1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মৈশাদীর ভোটের মাঠে চার মুখ জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক

মতলব দক্ষিণ পৌরসভার মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: চাঁদপুরের মতলব দক্ষিণ  পৌরসভায় পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) মতলব পৌরসভা দক্ষিণ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)’-এর আওতায় প্রণয়নাধীন মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় মতলব  দক্ষিণ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশন নেটওয়ার্ক এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নের সম্ভাব্য চিত্র উপস্থাপন করা হয়।

বক্তারা বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে সুপরিকল্পিত মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই। প্রণীত মহাপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে মতলব পৌরসভায় নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশবান্ধব নগরায়ণ নিশ্চিত করা সম্ভব হবে।

কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, স্থানীয় সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীরা মতলব পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে খসড়া মহাপরিকল্পনার ওপর নিজেদের মতামত, পরামর্শ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট