1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার এবং সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের হোসেন, সদস্য সচিব নাসির মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন পাটোয়ারী।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট