1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

হাজীগঞ্জের দুই চিকিৎসকের পদোন্নতি, চাঁদপুর মেডিকেলে যোগদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ পাটোয়ারী: হাজীগঞ্জের দুই কৃতি সন্তান চিকিৎসক ডা. উৎফল সাহা ও ডা. মো. মহিবুল আলম রুবেল সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন।

ডা. উৎফল সাহা ডেন্টিস্ট্রি বিভাগে এবং ডা. মো. মহিবুল আলম রুবেল মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তারা চাঁদপুর মেডিকেল কলেজে নতুন কর্মস্থলে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘদিন ধরে দুই চিকিৎসকই হাজীগঞ্জের মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নিজ এলাকার মানুষের চিকিৎসাসেবায় আন্তরিকতা, দক্ষতা ও অবদানের কারণে স্থানীয়দের কাছে তারা প্রশংসিত হয়েছেন।

তাদের পদোন্নতি ও নতুন কর্মস্থলে যোগদানের খবরে আনন্দ প্রকাশ করেছেন হাজীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কৃতি দুই চিকিৎসকের এ সাফল্যে গর্ব প্রকাশ করে স্থানীয়রা তাদের নতুন দায়িত্বে আরও সাফল্য, সম্মান ও সমৃদ্ধ ক্যারিয়ার কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট