1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে  স্থানীয় পত্রিকার  সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শনিবার  

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা শহরস্থ ও উপজেলা পর্যায়ের স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে চাঁদপুর প্রেস ক্লাব। আজ ২২ আগস্ট ২০২৬ শনিবার সকাল ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে (তৃতীয় তলা)এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের মাননীয়  সংসদ সদস্য  ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
 চাঁদপুর জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণমাধ্যম সংশ্লিষ্ট গুরুত্বর্পূন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

মতবিনিময় সভায় সংশ্লিষ্ট পত্রিকার  সম্পাদক/প্রধান সম্পাদক/ভারপ্রাপ্ত সম্পাদক/নির্বাহী সম্পাদককে  নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক এম এ লতিফ ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট