1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খেলাধুলা সামাজিক অস্থিরতা রোধ করে: আশরাফুর রহমান বাবু

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

মো. আনোয়ার মৃধা – খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, এটি পারিবারিক ও সামাজিক অস্থিরতা রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মধ্যে থাকলে যুবসমাজ মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকবে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন আশরাফুর রহমান বাবু।

তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন খেলাপ্রেমী মানুষ। ইতোমধ্যে তিনি ক্ষমতায় এসে ক্রীড়াঙ্গনের দৃষ্টিনন্দন উন্নয়ন করেছেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গন একদিন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।”

তিনি আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে। এতে শরীর সুস্থ থাকার পাশাপাশি মেধার বিকাশ ঘটবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যারা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই।”

সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. সজীব পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, মতলব দক্ষিণ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি ভোলানাথ সাহা, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন জয়, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফয়সাল খন্দকারসহ টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ।

খেলায় ধনাগোদা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় পূর্ব লালপুর একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩-১ গোলে ধনাগোদা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পূর্ব লালপুর একাদশ জয়লাভ করে।

খেলা দেখতে মাঠে শত শত দর্শকের উপস্থিতি ছিল। দর্শকরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পুরো ম্যাচ উপভোগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট