1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মৈশাদীর ভোটের মাঠে চার মুখ জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুর বিষ্ণুদী ক্লাবের কার্যকরী কমিটির সভা

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ঐতিহ্যবাহী বিষ্ণুদী ক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের অফিস ভবনের দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন বিষ্ণুদী ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সেলিম আকবর বলেন, “ক্লাবকে এগিয়ে নিতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিষ্ণুদী ক্লাবের দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য ধরে রেখে আমরা এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখব।”

তিনি বলেন, এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক কার্যক্রম পরিচালনা করা হবে। অচিরেই বিষ্ণুদী ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল ও ক্যারামসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে যুবসমাজ মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে। খেলাধুলা মানুষের মন ও শরীর সুস্থ রাখার পাশাপাশি একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিষ্ণুদী ক্লাব চাঁদপুর শহরের একটি ঐতিহ্যবাহী ক্লাব। এ ক্লাব থেকে অতীতে অনেক জাতীয় মানের খেলোয়াড় তৈরি হয়েছে। চাঁদপুর জেলায় ক্লাবটির যথেষ্ট সুনাম রয়েছে। ভবিষ্যতেও এ সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক ও উপদেষ্টা সহেবুর রহমান সোহেবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি কামরুল ইসলাম জুগলু, উপদেষ্টা মাহবুব সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ মাঝি, কার্যকরী সদস্য ও সাংবাদিক মিজান লিটন, ওয়াহিদুর রহমান (বাবু) ও মহসিন পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ক্লাবের উপদেষ্টা চাঁন মিয়া মাঝি, বাবুল মাঝি, আমিন, মনির মিজি, মঞ্জু মিজি, জাকির বন্দুকসি, মনির গাজী, শামীম গাজী, খুকু, মেহেদী হাসান জনি, দুলাল মিজি, করিম গাজী, পল্লব পাটোয়ারী, মাসুদ পাটোয়ারীসহ ক্লাবের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট