1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

কালিবাজারের ৩০ বছরের পুরোনো ব্রিজ এখন মরণফাঁদ!

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নম্বর ওয়ার্ডের কালিবাজার এলাকায় ডাকাতিয়া নদীর ওপর নির্মিত প্রায় ৩০ বছরের পুরোনো ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির রেলিংয়ের বেশ কিছু অংশ ভেঙে গেছে। একই সঙ্গে মাঝের অংশও ধসে গিয়ে চলাচলের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে পথচারী, শিক্ষার্থী ও মোটরসাইকেল আরোহীদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে ব্রিজটি পার হতে হচ্ছে।

গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে প্রতিদিন আশপাশের কয়েকটি এলাকার মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটির অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি দ্রুত সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা না হলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয়দের দাবি, জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট