1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে শাহরাস্তিতে এসি ল্যান্ডের সতর্কবার্তা

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তি উপজেলার নাগরিকদের হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে বিশেষ আহ্বান জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। একই সঙ্গে সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ কাউকে না দেওয়ার জন্য নাগরিকদের সতর্ক করেছেন তিনি।

এক বার্তায় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে হয়রানিমুক্ত ও জনবান্ধব সেবা প্রদানে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো সুযোগ নেই।

তিনি জানান, নামজারি ফি ও ভূমি উন্নয়ন কর বর্তমানে শতভাগ অনলাইনে আদায় করা হচ্ছে। পাশাপাশি অনলাইনেই ডিসিআর ও দাখিলা প্রদান করা হয়।

নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কারো কথায় বিভ্রান্ত হয়ে দালালদের অর্থ প্রদান করে প্রতারিত হবেন না। সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ কাউকে প্রদান করবেন না।’

যেকোনো সরকারি ফি প্রদানের ক্ষেত্রে অবশ্যই রশিদ, ডিসিআর, দাখিলা কিংবা চালানের কপি বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কোনো ধরনের অভিযোগ বা ভূমিসেবা সংক্রান্ত সমস্যায় দালালের মাধ্যমে না গিয়ে সরাসরি সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বার্তায় নাগরিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়ে বলা হয়, সচেতন নাগরিকই পারে সরকারি সেবা গ্রহণে অনিয়ম ও হয়রানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

ধন্যবাদান্তে—
সামছুজ্জামান
সহকারী কমিশনার (ভূমি)
শাহরাস্তি, চাঁদপুর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট