1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

চাঁদপুরে অতিরিক্ত জরিমানা বন্ধের দাবিতে রিকশাচালকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ছোটখাটো ভুলত্রুটির জন্য অসহায় দিনমজুর রিকশাচালকদের ওপর অতিরিক্ত জরিমানা আরোপ বন্ধ এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছেন সাধারণ রিকশাচালকরা। একই দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে ‘আমরা দিনমজুর রিকশাওয়ালা’ ব্যানারে সংক্ষিপ্ত ও শান্তিপূর্ণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন এলাকার সাধারণ দিনমজুর রিকশাচালকরা অংশ নেন।

মানববন্ধনে রিকশাচালকরা বলেন, তারা সবাই দিনমজুর। রিকশা চালিয়েই সন্তান-সন্ততি ও পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রচণ্ড গরম, শীত ও বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন রাস্তায় রিকশা চালিয়ে যে আয় করেন, তা দিয়েই কোনো রকমে সংসার চালাতে হয়। এর মধ্যে চলাচলের সময় সামান্য ভুলত্রুটি হলে ট্রাফিক পুলিশের মামলা ও বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হয়।

তারা বলেন, অনেক সময় আরোপিত জরিমানার পরিমাণ তাদের কয়েক দিনের আয়ের চেয়েও বেশি হয়। ফলে জরিমানার টাকা পরিশোধ করতে গিয়ে পরিবার নিয়ে আরও কঠিন আর্থিক সংকটে পড়তে হয়। এতে দিনমজুর রিকশাচালকদের জীবিকা নির্বাহ ব্যাহত হচ্ছে।

রিকশাচালকরা আরও বলেন, ‘আমরা আইন অমান্য করার পক্ষে নই। তবে ছোটখাটো ভুলত্রুটির ক্ষেত্রে দরিদ্র শ্রমজীবী মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনা করে মানবিক আচরণ করা হোক।’

তাদের দাবি, আইন প্রয়োগের পাশাপাশি অসহায় ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। বিশেষ করে ছোটখাটো ভুলের ক্ষেত্রে সতর্ক বা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে রিকশাচালকদের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে কোনো ভুলত্রুটি হলে অসহায় দিনমজুর রিকশাচালকদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানা আরোপ না করার অনুরোধ জানানো হয়।

রিকশাচালকরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার কথা মাথায় রেখে জরিমানা আরোপের ক্ষেত্রে মানবিক ও সহনশীল নীতি গ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট