1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিন গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বাজারের ‘হাজী হোটেল’ রেস্টুরেন্ট থেকে আকরাম হোসেন রবিন (৩৬) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২৩ আগস্ট (রবিবার) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্-এর সার্বিক দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্সসহ এই সফল অভিযান পরিচালনা করেন। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আকরাম হোসেন রবিন ফরিদগঞ্জ পৌরসভার ০৫নং ওয়ার্ডের পশ্চিম বড়ালী গ্রামের (মিজি বাড়ী) মৃত তোফায়েল আহামদ ও নুরজাহান বেগমের ছেলে। এলাকায় তিনি পৌরসভা ছাত্রলীগের সাবেক শীর্ষস্থানীয় নেতা এবং যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।
থানা ও আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট, ২০২৬ তারিখে ফরিদগঞ্জ থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৮/৯/১০/১২ ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ১৭)। উক্ত মামলায় তদন্তের ভিত্তিতে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এই সাবেক ছাত্রনেতাকে আসামি করে গ্রেপ্তার দেখানো হয়।
পাশাপাশি, চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০২-এ তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত সিআর-৫৩৪/২৪ মামলায় একটি গ্রেপ্তারি পরোয়ানা (প্রসেস-১৩৬৩/২৬) জারি ছিল। দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৮৬/ভো./৫০৬(২)/৩৪ ধারার এই সিআর মামলাটিতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ বাজারের ‘হাজী হোটেল’ রেস্টুরেন্টে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সর্বমোট দুটি মামলায় (একটি তদন্ত সাপেক্ষে ও একটিতে ওয়ারেন্টভুক্ত) গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট