1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

শাহরাস্তিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রাজ্জাক প্রকাশ অনিক (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। এ সময় অজ্ঞাতনামা আরও ২-৩ জন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে শাহরাস্তি থানাধীন টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা সাকিনের মুন্সি গাজী পাটোয়ারী বাড়ির পশ্চিম পাশে ইট সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়।

অভিযানকালে কৃষ্ণপুর (পাটোয়ারী বাড়ি) এলাকার মানিক হোসেন ও শাহিদা বেগমের ছেলে আব্দুর রাজ্জাক প্রকাশ অনিককে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির এফআইআর নং-৩১, তারিখ-২৫ আগস্ট ২০২৬; জিআর নং-২৭৪, তারিখ-২৫ আগস্ট ২০২৬। মামলা রুজুর সময় উল্লেখ করা হয়েছে রাত ১টা ৩০ মিনিট।

গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট