1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

হাইমচরের নবাগত ইউএনও নজরুল ইসলামের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

হাইমচর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপহার হিসেবে ইসলামি সাহিত্য প্রদান করেন তারা।

মঙ্গলবার (২৫ আগস্ট) ইউএনও হিসেবে হাইমচরে যোগদানের পর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জসিম উদ্দিন বাহারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে হাইমচরে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন। একই সঙ্গে উপজেলার উন্নয়ন, জনসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুন্দর ও কার্যকর করতে উপজেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ নবাগত ইউএনও মোঃ নজরুল ইসলামের হাতে ইসলামি সাহিত্য বিষয়ক বই উপহার হিসেবে তুলে দেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সৌজন্য সাক্ষাতের জন্য জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি হাইমচর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট