1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

জমি দখলে বাধা, ফরিদগঞ্জে হামলায় মা-ছেলে হাসপাতালে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।। চাঁদপুরের ফরিদগঞ্জে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে মা ও ছেলের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের ২নং ওয়ার্ডের আস্টা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,আস্টা গ্রামের আব্দুল ওয়াহেদ পাটওয়ারীর ছেলে ফরিদ হোসেন (২৮) ও তার মা শামসুন্নাহার বেগম (৫৫)। হামলার পর স্বজনরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আহত ফরিদ হোসেন ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, একই এলাকার মৃত শামসুল হক পাটওয়ারীর ছেলে আজাদ পাটওয়ারী ও মনির পাটওয়ারী দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তাদের পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বিরোধ ও হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তারা।

পরিবারের সদস্যরা জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বিভিন্ন মামলায় আদালত আহত পরিবারের পক্ষে রায় দিয়েছেন বলে তাদের দাবি।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে ফরিদ হোসেন গল্লাক বাজারে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে তাদের ভোগদখলীয় একটি জমিতে প্রতিপক্ষের লোকজনকে জবরদখলের উদ্দেশ্যে হাল দিতে দেখে তিনি বিষয়টি জানতে চান।

এ সময় আজাদ পাটওয়ারী, মনির পাটওয়ারী ও তাদের সহযোগী পাশের ডোমরিয়া গ্রামের মৃত হামিক উদ্দিন পাটওয়ারীর ছেলে আব্দুল হান্নান পাটওয়ারীসহ কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

এ সময় ছেলে ফরিদ হোসেনকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা শামসুন্নাহার বেগমকেও মারধর করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আজাদ পাটওয়ারী ও মনির পাটওয়ারীর বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার এবং জমি-সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ঘটনায় অভিযুক্ত আজাদ পাটওয়ারী ও মনির পাটওয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হামলার পর আহত মা ও ছেলেকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতদের পরিবারের সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট