1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

মতলব দক্ষিণে অপহরণের সাত দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

দিপু সরকার : চাঁদপুরের মতলব দক্ষিণে অপহরণের সাত দিন পর সুমাইয়া আক্তার ইতি (১৭) নামে এক কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি শুভ দেবনাথ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, সুমাইয়া আক্তার ইতির অবস্থান শনাক্ত ও উদ্ধারের লক্ষ্যে তথ্যপ্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানের একপর্যায়ে তার অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকায় বলে নিশ্চিত হয় পুলিশ।

এরই ধারাবাহিকতায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ইমতিয়াজ কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল কসবা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তথ্যপ্রযুক্তি ও গুপ্তচরের সহায়তায় ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫টা ৪০ মিনিটে কসবা থানার বায়েক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাড়িখোলা গ্রাম থেকে সুমাইয়া আক্তার ইতিকে নিরাপদে উদ্ধার করা হয়।

একই অভিযানে মামলার এজাহারনামীয় আসামি শুভ দেবনাথ (২২)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর এলাকার গণেশ চন্দ্র দেবনাথ ও সীতা রানী দেবনাথের ছেলে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত কিশোরীকে যথাযথ নিরাপত্তার সঙ্গে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলার বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারাসহ দণ্ডবিধির ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২৫ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট