1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তিতে মাদক সেবনে দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুর ২টার দিকে শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় পৌরসভার শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে রাসেল আলম (২০) ও পারভেজুর রহমান পাটোয়ারী (২৪) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক রাসেল আলম শাহাপুর নোয়াবাড়ি এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পারভেজুর রহমান পাটোয়ারী কালীয়াপাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট