1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদক প্রতিরোধে চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালানো হয়। প্রচারণাকালে স্থানীয় বাসিন্দাদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, ৬ নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান স্বপনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তারা বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

মৈশাদী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ জানান, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট