1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

অনুমতি ছাড়াই গাছ কাটা: মতলবে উপজেলা প্রশাসনের অভিযানে জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

মতলব দক্ষিণ প্রতিনিধি: অবশেষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর দিঘলদী জোড়পুল থেকে ডাকঘর সড়কের পাশে কেটে ফেলা গাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত গাছগুলো পরবর্তীতে মতলব পৌরসভার হেফাজতে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম।

জানা গেছে, উপজেলা সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ৬০ বছরের জন্য লিজ নেওয়া মতলব পৌরসভার মধ্যম দিঘলদী গ্রামের হান্নান সরকার গং-এর বিরুদ্ধে সড়কের পাশে রোপণ করা গাছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিক্রি ও কেটে ফেলার অভিযোগ ওঠে।

অভিযোগের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে কেটে ফেলা গাছগুলো জব্দ করা হয়। জব্দকৃত গাছগুলো বর্তমানে মতলব পৌরসভার হেফাজতে রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নিয়মনীতি ও সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়া সামাজিক বনায়নের আওতাভুক্ত গাছ কাটা বা বিক্রির সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সড়কের পাশে সামাজিক বনায়নের গাছ রক্ষায় নিয়মিত নজরদারি ও যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট