1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৈশাদীর ভোটের মাঠে চার মুখ জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুরে তালীমুল উম্মাহ মাদ্রাসায়  বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :চাঁদপুরে  তালীমুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রুহুল্লাহ বলেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবার ও শিক্ষকদের। একজন শিক্ষার্থীকে আদর্শ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে মায়ের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটি শিশুর নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনের প্রথম শিক্ষা পরিবার থেকেই আসে।
তিনি বলেন, আমাদের পৃথিবী প্রযুক্তির হাত ধরে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থীরা এখন বই পড়ার চেয়ে মোবাইল ফোন, ইন্টারনেট ও বিভিন্ন প্রযুক্তিনির্ভর বিষয়ের প্রতি বেশি আগ্রহী। প্রযুক্তি থেকে তাদের পুরোপুরি দূরে রাখা সম্ভব নয়; বরং প্রযুক্তির ভালো দিকগুলো কাজে লাগিয়ে পড়াশোনা, জ্ঞান অর্জন ও সৃজনশীলতার দিকে তাদের উৎসাহিত করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত মোবাইল ও প্রযুক্তিনির্ভরতা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার ও শিক্ষকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং নৈতিকতা, আদর্শ, শিষ্টাচার, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ তৈরি করা। শিক্ষার্থীদের কোরআন-হাদিসের শিক্ষা গ্রহণের পাশাপাশি সাধারণ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষায়ও দক্ষতা অর্জন করতে হবে। দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।  প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে  বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিতভাবে মাদ্রাসা পরিদর্শন করছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ । একটি প্রতিষ্ঠানের শিক্ষার মান শুধু অবকাঠামোর ওপর নির্ভর করে না; এর সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের পদ্ধতি, শৃঙ্খলা, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিক্ষার্থীদের ফলাফল—সবকিছুই ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষকদের নিয়মিত ও আন্তরিকভাবে পাঠদান করতে হবে এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তিসহ আধুনিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। একই সঙ্গে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
আমরা চাই, চাঁদপুর জেলার প্রতিটি মাদ্রাসা শিক্ষার মান, শৃঙ্খলা ও পরিবেশের দিক থেকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক।  শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসা শিক্ষাকে আরও সমৃদ্ধ ও মানসম্মত করা সম্ভব।
প্রধান মেহমান হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি.এম.এম. ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তালীমুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মুজাম্মিল হোসাইন আনসারী।
মুফতি মো. সাইফুদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মাওলানা মোস্তফা, তালীমুল উম্মাহ মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মনজুরুল আলম, তালীমুল উম্মাহ মাদ্রাসা কমিটির সদস্য ইব্রাহিম খলিল এবং হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের লেকচারার আহমদ আলী দেওয়ান।
আলোচনা সভা শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো: রুহুল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।অনুদানে এছাড়াও  বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট