1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মৈশাদীর ভোটের মাঠে চার মুখ জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক

কল্যাণপুরে সরকারি গাছ কাটার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ কল্যাণ্দী এলাকায় সরকারি জায়গায় থাকা গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছে চাঁদপুর বন বিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কল্যাণ্দী এলাকায় শেখ শামসুদ্দিন সড়কের পাশে মাস্টার বাড়ির সামনে সরকারি জায়গায় থাকা একটি গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় স্থানীয় বাসিন্দা জয়নাল মিজি, পিতা কাসেম মিজি, গাছ কাটার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

গাছ কাটার বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে চাঁদপুর বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কাটা বন্ধ করে দেন।

এ বিষয়ে চাঁদপুর বন বিভাগের কর্মকর্তা মো. হুমায়ুন জানান, অভিযোগ পাওয়ার পর বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন। গাছ কাটার সঙ্গে সংশ্লিষ্টরা জায়গাটি নিজেদের জমি বলে দাবি করেছেন। তাদের আগামী রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে বলা হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে উপজেলা প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে। সরকারি জায়গা ও সম্পত্তির মালিকানা নিয়ে প্রকৃত তথ্য যাচাই না হওয়া পর্যন্ত গাছ কাটার কার্যক্রম বন্ধ থাকবে।

এ ঘটনায় অভিযুক্ত জয়নাল মিজির বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা বলেন, সরকারি জায়গায় থাকা গাছ ও অন্যান্য সম্পদ রক্ষায় প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা ও গাছটির অবস্থান নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট