1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

বিজয়ীর ভলেন্টিয়ারদের ভালোবাসায় কেক কেটে উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৬ হাজার ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন মানবিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। এ অর্জনকে স্মরণীয় করে রাখতে ‘টিম বিজয়ী’র স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে কেক কেটে উদযাপন করেছেন তিনি।

২৭ আগস্ট মঙ্গলবার পুরান বাজারে নিজ বাসভবনে আয়োজিত এ উদযাপন অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান তাঁর ফেসবুক পেজে নিয়মিত সক্রিয় থাকা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিরলস সহযোগিতার জন্য টিম বিজয়ীর স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম শুধু বিনোদনের মাধ্যম নয়; মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টিম বিজয়ীর স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ তাঁর সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করেছে বলেও তিনি উল্লেখ করেন।

ডিজিটাল প্ল্যাটফর্মে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবকদের হাতে বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেন তানিয়া ইশতিয়াক খান।

এ সময় কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টিম বিজয়ীর স্বেচ্ছাসেবকরাও তানিয়া ইশতিয়াক খানকে ২৬ হাজার ফলোয়ার পূর্তির জন্য শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট