1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

চাঁদপুরে নাভানা-ল্যাব ওয়ানে ৭০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :চাঁদপুর শহরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে এক্স-রে রুমের ব্যবস্থাপনায় অনিয়ম পাওয়ায় অপর একটি ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে শহরের স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্টেডিয়াম রোডের নাভানা প্রাইভেট হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকা, ডিপ্লোমা নার্সের অনুপস্থিতি, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম এবং বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই সড়কে অবস্থিত ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা এবং কাগজপত্রে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তাৎক্ষণিকভাবে দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, ডেল্টা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুমের ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম ও ত্রুটি পাওয়া গেলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্তের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল উপস্থিত ছিলেন।

ডা. মো. রফিকুল হাসান ফয়সাল জানান, চাঁদপুরে স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট