1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মৈশাদীর ভোটের মাঠে চার মুখ জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুরে ফাঁকা বাসায় চোরের হানা, স্বর্ণ-নগদসহ খোয়া গেল ৪ লাখ টাকা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী রোডে চক্ষু হাসপাতালের পেছনে একটি ফ্যামিলি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

২৭ আগস্ট সকালে মজিবুর রহমান মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এতে পরিবারের দাবি, প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মজিবুর রহমান মিয়ার মেয়ে মারিয়া আক্তার (২৪) বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বাবার চিকিৎসার জন্য গত ২০ আগস্ট তারা ঢাকায় যান। এরপর ২৭ আগস্ট বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টায় তার মা ঢাকা থেকে বাসায় এসে দেখতে পান, বাসার পেছনের জানালা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি গলার চেইন, একটি হাতের আংটি, দুটি নাকফুল ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়াও বাসার মোটর, বেসিনের কল, আটটি সিলিং ফ্যান, ওয়েল্ডিং মেশিন এবং বাসার প্রয়োজনীয় দলিলপত্র নিয়ে যায়। এমনকি বাসার ফার্নিচারগুলো কুপিয়ে রেখে যায়। আরও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে রেখে যায়।

এদিকে অভিযোগের পর বৃহস্পতিবার বিকেলে সদর মডেল থানার এসআই জাহেদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে মজিবুর রহমান মিয়ার মেয়ে মারিয়া বলেন, আমাদের প্রায় সবকিছু নিয়ে গেছে। আমরা এখন প্রায় দিশেহারা। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, তারা যেন দ্রুত ব্যবস্থা নেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট