1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

তরপুরচণ্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর তরপুরচণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা আনন্দবাজার আল ফালাহ জামে মসজিদে তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান থানা কমিটির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টুর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আল ফালাহ জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা মো. শহীদুল্লাহ দর্জির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাজী জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়া এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যেই আজকের এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকলের সার্বিক সহযোগিতা ও সচেতনতা থাকলে সমাজ থেকে মাদক প্রতিরোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা প্রতিনিয়ত আমাদের সমাজ, পরিবার ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের আসনের সাংসদ শেখ ফরিদ আহম্মেদ মানিক মাদকের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তিনি চান তরপুরচণ্ডী ইউনিয়নকে একটি মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আগামী প্রজন্মের জন্য মাদকমুক্ত সমাজ গড়ে তোলাকে সামাজিক দায়িত্ব ও দায়বদ্ধতা উল্লেখ করে কাজী জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, এ সামাজিক আন্দোলনে রাজনৈতিক নেতা-কর্মী, পেশাজীবী, শ্রমজীবী, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিনসহ স্থানীয় পর্যায়ের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিগত সরকারের আমলে নিহত ও আহত বিএনপি নেতা-কর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ সাদী।

এ ছাড়া নদীভাঙনকবলিত আনন্দবাজার এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নেওয়ায় তরপুরচণ্ডী ইউনিয়নবাসীর পক্ষ থেকে শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতি বিশেষ ধন্যবাদ জানান কাজী জাহাঙ্গীর আলম মিন্টু।

কর্মসূচিতে স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট