1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

চাঁদপুর সদর ও হাইমচরের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এমপি রাশেদা বেগম হীরা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও বিএনপির উপদেষ্টা কারানির্যাতিত নেত্রী চাঁদপুরের কৃতিসন্তান আলহাজ রাশেদা বেগম হীরা।

২৮ আগস্ট  বিকেল ৪টায় তিনি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী ও রামপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরে তিনি হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পও ঘুরে দেখেন।

এ সময় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের উন্নয়নের জন্য দিন-রাত কাজ করছেন। তিনি একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। পর্যায়ক্রমে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছি। জনস্বার্থকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যাতে জনগণ সরাসরি উপকৃত হয়। উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

রাশেদা বেগম হীরা বলেন, “ভবিষ্যতে কোথায় কোথায় সমস্যা রয়েছে, সেসব বিষয়ে মানুষের কথা শুনেছি। জনগণের প্রয়োজন ও সমস্যাগুলো বিবেচনায় নিয়ে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করব।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী আইয়ুব আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২৯ নম্বর উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি, ৪ নম্বর ওয়ার্ড (শাহতলী) বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ মিজি, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মিজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট