
চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি নাহিদ ইকবাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন। এ সময় চাঁদপুর জেলা পুলিশের সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২৭ আগস্ট চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুম সংলগ্ন সিঁড়িতে পোড়া জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর কার্যালয়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে সেখানে দুই ব্যক্তির উপস্থিতি শনাক্ত করা হয়।
পরে ভিডিও ফুটেজের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে পর্যায়ক্রমে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে আনা হয়। তাদের দেহ তল্লাশি করলে পকেট থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের আটক করে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
২৮ আগস্ট চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।