1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান মতলব দক্ষিণে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালি, সচেতনতামূলক সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের গল্লাক বাজারে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি গল্লাক বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবার থেকেই সচেতনতা তৈরির আহ্বান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, মাদক নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। সচেতনতা শুরু করতে হবে নিজের ঘর থেকেই। আপনার আশপাশে কেউ মাদক সেবন করলে তাকে বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করুন। এতে কাজ না হলে সম্মিলিতভাবে তাকে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্যাহ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, আজকের এই সভার মাধ্যমে যারা মাদক সেবন করেন এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত, তাদের সতর্ক করতে চাই। আপনারা চাইলে আমাদের সঙ্গে কথা বলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। পুলিশ আপনাদের সহযোগিতা করবে। তবে সমাজ থেকে মাদক নির্মূলে ফরিদগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এবং হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন গল্লাক বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ইমাম হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আজাদ পাটওয়ারী, রেদওয়ান হোসেন রানা, ফয়েজ মিজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা মাদককে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট