1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া গ্রামে সৌদি প্রবাসী এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের তালা কেটে আলমারি-শোকেস ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার পূর্ব পোয়া গ্রামের গাবতলী এলাকার সৌদি প্রবাসী ইসমাইল হোসেন মামুনের বাড়িতে এই ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চুরির ঘটনায় লুটকৃত মালামাল উদ্ধার না হওয়ায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

খবর পেয়ে শনিবার (২৯ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই বাড়ির পিছনের মূল দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরবর্তিতে আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে পুরো ঘর তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে যায়।
ভুক্তভোগী প্রবাসীর বোন বিপুল আক্তার বলেন, আমরা বৃহস্পতিবার বিকেলে স্বজনের বাড়িতে বেড়াতে যাই। পরদিন সকালে বাড়ি ফিরে এসে দেখি দরজার তালা কাটা অবস্থায় ঝুলছে। ভেতরে সব আসবাবপত্র তছনছ। স্টিলের আলমারি ও শোকেস ভেঙে চোরেরা নগদ ২ লাখ টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এখন আমরা চোর চক্রের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।
স্থানীয় বাসিন্দা মো. শাখাওয়াত হোসেন, শোয়াইব হোসেন, আল আমিনসহ অনেকে জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কিত। থানায় অভিযোগ দেওয়ার পরও চোর চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বা লুটকৃত মালামাল উদ্ধার না হওয়ায় আইনের প্রতি অনাস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষের। তারা এলাকায় রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে ওই এলাকায় মাদক কারবারও উল্লেখযোগ্য হারে বেড়েছে। স্থানীয়দের ধারণা, মাদকচক্রই এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও গত কয়েকদিন আগে ওই ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকা থেকে আমরা ওই ইউনিয়নের কয়েকজন চোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট