1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে চাঁদপুর লেখক পরিষদের উদ্যোগে পাঠ অনুশীলন, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সম্মানিত সদস্য অ্যাডভোকেট শীতল ঘোষ, অধ্যাপক গোলাম মোস্তফা খান, প্রাবন্ধিক শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর লেখক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদার ও শিক্ষক নেতা মোজাম্মেল হোসেন ঢালী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর লেখক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী।

অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন চাঁদপুর লেখক পরিষদের সদস্য মিতা ঘোষ, তৃষিতা মজুমদার ও সুপ্রতীক দাস। এছাড়া নজরুলের গান পরিবেশন করেন অধ্যাপক গোলাম মোস্তফা খান ও সুপ্রতীক দাস।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির এক অবিস্মরণীয় প্রতিভা। তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বিরোধী চেতনা আজও সমাজে গভীরভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও জীবনদর্শন তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট