1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

রোববার (৩০ আগস্ট) সকালে চাঁদপুর শহরে তার নিজ চেম্বারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট পালনকে কেন্দ্র করে কচুয়া উপজেলার পালাখাল এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

এ ঘটনায় কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের মোল্লা বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৮/৯/১০/১২ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নং ৫৯, তারিখ ৩০ আগস্ট ২০২৬।

পুলিশ জানায়, ওই মামলায় অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি রয়েছেন ২৩ জন এবং অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও ১৫ থেকে ২০ জন। মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে কচুয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট