1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কর্মীবান্ধব নেতা কখনো হারিয়ে যান না: ইমরান হোসেনের জানাজায় এমপি মমিনুল হক

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
কর্মীবান্ধব নেতা কখনো হারিয়ে যান না: ইমরান হোসেনের জানাজায় এমপি মমিনুল হক

স্টাফ রিপোর্টার : দলের প্রাণ কর্মী এবং কর্মীবান্ধব নেতা কখনো হারিয়ে যান না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক। হাজীগঞ্জে কালচোঁ দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান হোসেন মজুমদারের জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নওহাটা মজুমদার বাড়ির মরহুম খলিল মজুমদারের ছেলে ইমরান হোসেন মজুমদারের বয়স হয়েছিল ৩৫ বছর। জানাজায় বক্তব্য দেওয়ার সময় এমপি মমিনুল হককে অশ্রুসিক্ত দেখা যায়। তিনি মরদেহের কপাল ছুঁয়ে দোয়া করেন।

এমপি মমিনুল হক বলেন, দলের প্রাণ হচ্ছে কর্মী। যে নেতা বিষয়টি বুঝতে পারেন, তিনিই কর্মীবান্ধব ও যোগ্য নেতা। কর্মীবান্ধব যোগ্য নেতা কখনো হারিয়ে যান না বলেও তিনি উল্লেখ করেন।

ইমরান হোসেন বেশ কিছুদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম পাটোয়ারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ১ নম্বর রাজারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং ৭ নম্বর বড়কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল। এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ স্থানীয় কয়েক শ মুসল্লি জানাজায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট