1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলব উত্তরে ফ্যামিলি কার্ড নিয়ে চাঞ্চল্য, ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক মোস্তাক কাজীর বিরুদ্ধে ফ্যামিল কার্ড দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগ উঠেছে।

গ্রামের অন্তত ৪০ জনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও জনপ্রতি ৫০০ টাকা করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে।

সানাতারকান্দি গ্রামের আক্কাস আলী প্রধানের স্ত্রী রোকসানা বেগম জানান,আমাকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে, আমার আইডি কার্ড মোবাইল নাম্বার, ছবি ও ৫০০ টাকা নিয়ে উনার বাড়িতে যেতে বলা হয়েছে, ওইখানে গিয়ে দেখি আমার মত আরো অনেক মহিলা এখানে উপস্থিত যাদেরকে ফ্যামিলি কার্ড দিবে বলে ওইখানে আসতে বলা হয়েছে। পরে বুঝতে পারি এটা আমাদের সাথে একটা প্রতারণা করা হয়েছে।

একই গ্রামের আলফু দেওয়ানের স্ত্রী তাসলিমা আক্তার বলেন,ফ্যামিলি কার্ড দিবে বলে আমার কাছ থেকেও ৫০০ টাকা এন আই ডি ও মোবাইল নাম্বার নিয়ে তার বাড়িতে যেতে বলা হয়েছে।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেখি উনার বাড়ির ছাদে ৭০-৮০ জন নারী জড়ো হয়েছেন। প্রতারক চক্রের কোনো ফাঁদে যেন কেউ না পড়েন, সে বিষয়ে আমরা উপস্থিত সকলকে সতর্ক ও সচেতন করি।

ফ্যামিলি কার্ডের বিষয় টাকা দাবির কথা অস্বীকার করে ইউপি সদস্য মোস্তাক কাজী বলেন,জেলা থেকে অফিসার আসবে বলে, আমি তাদেরকে বলেছি ফ্যামিলি কার্ড এবং অন্যান্য বিষয় আলোচনা হবে তাই তাদের আইডি কার্ড ও মোবাইল নাম্বার নিয়ে আসতে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি বড় ধরনের উদ্যোগ এটা দিয়ে যদি কেউ কারো ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায় তা দুঃখজনক। কেউ টাকা দাবি করলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট