1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাজারগাঁও বাজারে ড্রেনেজ নেই, সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
রাজারগাঁও বাজারে ড্রেনেজ নেই, সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজারগাঁও বাজার উপজেলার দ্বিতীয় সর্ববৃহৎ ও ব্যবসায়িকভাবে প্রসিদ্ধ বাজার। প্রতিদিন হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম হওয়া এই বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে চরম জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার ও বুধবার হাটবার ছাড়াও প্রতিদিন হাজীগঞ্জ উপজেলা এবং পাশের মতলব উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ বাজারটিতে আসেন। তবে ড্রেনেজ ব্যবস্থা ছাড়াই অপরিকল্পিতভাবে বাজারের প্রধান সড়ক ও ভেতরের গলির রাস্তা পাকাকরণ করা হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতে সড়কগুলোতে পানি জমে হাঁটু পানির সৃষ্টি হয়। এতে ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন পেশার মানুষ এবং আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাজারের ব্যবসায়ীদের ভাষ্য, কয়েক বছর আগে বাজারের পূর্ব থেকে পশ্চিম বাজার এবং পশ্চিম বাজার ব্রিজ থেকে উত্তর বাজার কামারপট্টি পর্যন্ত প্রধান সড়কের পাশে ড্রেন ছিল। চার-পাঁচ বছর আগে নতুন করে সড়ক পাকাকরণের সময় ওই ড্রেন বন্ধ করে দেওয়া হয়। এরপর ড্রেন ছাড়াই সড়ক পাকাকরণ করায় জলাবদ্ধতার সমস্যা তৈরি হয়েছে বলে তারা জানান।

ব্যবসায়ীরা আরও বলেন, সড়ক পাকাকরণের উদ্দেশ্য ভালো হলেও এতে সমস্যা কমার বদলে বেড়েছে। বৃষ্টির পানি জমে প্রধান সড়ক ও বাজারের গলিগুলোতে চলাচল কঠিন হয়ে পড়ায় ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কমে যায়। এতে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে বলে তাদের দাবি।

রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান বলেন, তৎকালীন সময়ে ড্রেনেজ ব্যবস্থা না রেখেই অপরিকল্পিতভাবে সড়ক পাকাকরণ করা হয়েছিল। এর ফলে বাজারে আসা সাধারণ ক্রেতা ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট