1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

বৃষ্টিতে জমে হাঁটুপানি, রাজারগাঁও বাজারে ব্যবসায় ধস

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
বৃষ্টিতে জমে হাঁটুপানি, রাজারগাঁও বাজারে ব্যবসায় ধস

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে ক্রেতা-বিক্রেতা, পথচারী ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগের পাশাপাশি বাজারের ব্যবসায়ও ধস নেমেছে।

রাজারগাঁও বাজার হাজীগঞ্জ উপজেলার দ্বিতীয় সর্ববৃহৎ ও প্রসিদ্ধ বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন এখানে হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম হয়। হাজীগঞ্জের পাশাপাশি মতলব উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষও নিয়মিত বাজারটিতে কেনাকাটা করতে আসেন। শনিবার ও বুধবার সাপ্তাহিক হাটের দিনে ভিড় আরও বেড়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা ছাড়াই বাজারের প্রধান সড়ক ও ভেতরের গলিগুলো পাকা করা হয়েছে। ফলে বৃষ্টির পানি নামতে না পেরে সড়ক ও গলিতে জমে হাঁটুপানিতে রূপ নেয়। এতে হাটে আসা সাধারণ মানুষ, পথচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, ৪-৫ বছর আগে নতুন সড়ক নির্মাণের সময় পূর্বে চালু থাকা ড্রেনটি বন্ধ করে দেওয়া হয়। বাজারের পূর্ব থেকে পশ্চিম বাজার এবং পশ্চিম বাজার ব্রিজ থেকে উত্তর বাজারের কামার পট্টি পর্যন্ত ওই ড্রেন ছিল। নতুন সড়ক নির্মাণের সময় বিকল্প ড্রেন না রেখেই সড়কটি পাকা করা হয়েছে বলে তাদের অভিযোগ।

ব্যবসায়ীদের দাবি, সড়ক পাকা হওয়ায় যোগাযোগের সুবিধা তৈরি হলেও পরিকল্পিত ড্রেনেজ না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারে পানি জমে যায়। তখন ক্রেতাদের উপস্থিতি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে এবং তারা দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান বলেন, তৎকালীন সময়ে ড্রেনেজ ব্যবস্থা না রেখেই অপরিকল্পিতভাবে সড়কটি পাকা করা হয়েছিল। এতে বাজারে আসা ক্রেতা-সাধারণ, পথচারী ও যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট