1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক মো. নাজমুল হককে (২৮) মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাত ৮টা ১০ মিনিটে ‘মতলব নিউজ’ নামের একটি ফেসবুক পেজে উপজেলার গজরা ইউনিয়নের পূর্ব রায়দিয়া নয়াকান্দি গ্রামের মাদক সেবনসংক্রান্ত একটি সংবাদ ছবি সহ প্রকাশ করা হয়। ওই সংবাদ প্রকাশের পরদিন ১৬ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে ০১৯৮১৩৮৬৮৬৬ নম্বর থেকে সাংবাদিক নাজমুল হকের মুঠোফোনে কল আসে।

জিডিতে সাংবাদিক নাজমুল হক অভিযোগ করেন, কলকারী ব্যক্তি সংবাদ প্রকাশের বিষয়টি উল্লেখ করে তাকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে রাস্তায় একা পেলে প্রাণনাশ ও শারীরিকভাবে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

ঘটনার পর নিরাপত্তা ও আইনি সুরক্ষার জন্য গত ১৭ সেপ্টেম্বর মতলব উত্তর থানায় উপস্থিত হয়ে জিডি করেন সাংবাদিক নাজমুল হক। জিডি নম্বর ৮৮১ এবং ট্র্যাকিং নম্বর E2L1NY।

সাংবাদিক নাজমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা একজন গণমাধ্যমকর্মী হিসেবে আমার দায়িত্ব। সংবাদ প্রকাশের জেরে এ ধরনের হুমকি শুধু আমার জন্য নয়, স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্যও উদ্বেগের বিষয়। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।

মতলব উত্তর থানার পুলিশ জানিয়েছে, সাংবাদিকের করা সাধারণ ডায়েরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মুঠোফোন নম্বরটির ব্যবহারকারী ও হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মো. নাজমুল হককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট