1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জের রূপসা উত্তরে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি : তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা।

‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রূপসা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন তালুকদার। রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া ও সংশ্লিষ্ট বিট অফিসার এসআই হুমায়ুন কবির।

এ সময় স্থানীয় ব্যক্তিত্ব রফিকুল আলম বাবু, মশিউর রহমান, ফারুক খান, আনোয়ার হোসেন সজীব, রফিকুল ইসলাম, মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার একটি সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তরুণদের মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবার যদি নিজ নিজ সন্তান ও আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকে, তাহলে মাদকের বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। সম্মিলিত প্রতিরোধের মাধ্যমেই একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

সমাবেশ শেষে রূপসা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট