1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহমাহমুদপুর ইউপি কার্যালয়ে হামলা-লুটপাট মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হাজীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ডিবি পুলিশ কামাল হাজীকে গ্রেপ্তার করে সদর মডেল থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট পরিষদের গ্রাম পুলিশ মোহাম্মদ আলী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ২৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজীর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি দল ইউনিয়ন পরিষদে অনধিকার প্রবেশ করে। তাদের হাতে রামদা, ছেনি, লোহার রড, জিআই পাইপ, শাবল, কুড়াল ও হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে এজহারে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ইউনিয়ন পরিষদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ভাঙচুর করে। পরে পরিষদ থেকে কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরা, প্রজেক্টর সেট, আলমিরা, প্রিন্টার, লেমিনেটিং মেশিন ও ফটোকপি মেশিনসহ ৩৭ ধরনের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, কামাল হাজীর বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট