1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জে সাবেক পৌর কাউন্সিলরের ৩ মাসের জেল

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে সাবেক পৌর কাউন্সিলরের ৩ মাসের জেল

হাজীগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর কাজী নিজাম (৫০)কে ৩ মাসের বিনাশ্রম জেল ও ১শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ স্থানীয়দের হাতে ধরা পড়ে মারধরের পর তিনি পুলিশের কাছে সোপর্দ হন। কাজী নিজাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর বলাখাল কাজীবাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে। একই আদালত মাসুদ হোসেনকে ৩ মাস এবং নাসির হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে (২২ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন।

সাজাপ্রাপ্ত মোঃ নাছির উদ্দিন পৌর এলাকার রান্ধুনীমুড়া গ্রামের মৃত সালেহ আহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে। মোঃ মাসুদ হোসেন দক্ষিণ রান্ধুনীমুড়া গ্রামের আহসান উল্যাহর ছেলে। তাঁদের দুজনকেই পৃথকভাবে ১শ টাকা করে জরিমানা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১০-১৫ কার্যকাল মেয়াদে হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর থাকা কাজী নিজাম এর আগে মাদক মামলায় আটক হয়ে জেল খেটেছেন। গত সোমবার রাতে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ স্থানীয় একদল যুবক তাঁকে ধরে মারধর করে পুলিশের কাছে দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট