1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নারায়ণপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
নারায়ণপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস সম্পন্ন

স্টাফ রিপোর্টার : মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে কলেজের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের তত্ত্বাবধানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। এ পর্বে জাতীয় সংগীত পরিবেশন, কলেজের প্রসপেক্টাস বিতরণ, শিক্ষকদের পরিচয় পর্ব এবং ইংরেজি ও বাংলায় বক্তব্য উপস্থাপন করা হয়।

দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য ও নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির দাতা সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মো. মিজানুর রহমান সরকার, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রানা প্রধান এবং কলেজের সহকারী অধ্যাপক রণজিৎ বসু ও ড. এ.এফ.এম. সাঈফুর রহমান ভূঁইয়া। এ ছাড়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়।

অনুষ্ঠানে একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের রোল কল করে ক্লাসের উদ্বোধন ঘোষণা করেন উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন। ২০২৪ ও ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট