1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বৃষ্টিতে বেহাল সরদারকান্দি-ছোটহলদিয়া সড়ক, ঝুঁকিতে পথচারীরা

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
বৃষ্টিতে বেহাল সরদারকান্দি-ছোটহলদিয়া সড়ক, ঝুঁকিতে পথচারীরা

সামান্য বৃষ্টিতেই বেহাল হয়ে পড়েছে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি-ছোটহলদিয়া সড়কটি। পিচ উঠে স্থানে স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত, যা এখন চলাচলের প্রায় অনুপযোগী। এলজিইডির এই গুরুত্বপূর্ণ সড়কটিতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। অবিলম্বে সড়কটি সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, নূর মোহাম্মদের বাড়ির পাশে সড়কের অবস্থা সবচেয়ে নাজুক। সেখানে গভীর গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় গর্তগুলোর গভীরতা সহজে বোঝা যায় না। একসময় সড়কটি ১০ ফুট প্রশস্ত থাকলেও ভেঙে বর্তমানে প্রায় ৪ ফুটে নেমে এসেছে।

উত্তর সরদারকান্দি, শাখারিপাড়া, জহিরাবাদ ও এখলাছপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের মতলব সদরে যাতায়াতের অন্যতম প্রধান পথ এটি। প্রতিদিন এই সড়ক দিয়ে সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চলাচল করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত। বৃষ্টির পর খানাখন্দগুলো আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে রাতে চলাচলের সময় যাত্রীরা প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ছেন বলে তারা জানান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে গর্তে বালুর বস্তা ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে এই উদ্যোগ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি ভুক্তভোগীদের। তারা সড়কটির টেকসই ও স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।

মতলব উত্তর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার জানান, সড়কটির বেহাল অবস্থার বিষয়ে তারা অবগত আছেন। ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে দ্রুত স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট