1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি

মোঃ আনোয়ার মৃধা : ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চাঁদপুরের মতলবের মুফতি মানসুর আহমেদ সাকি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি হিসেবে মুফতি মানসুর আহমেদ সাকির নাম ঘোষণা করেন। একই দিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

মুফতি মানসুর আহমেদ সাকি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগিচাপুর গ্রামের মরহুম মাওলানা ফজলুর রহমান পীর সাহেবের কনিষ্ঠ পুত্র। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।

তিনি উত্তরা জামিয়াতুস শাহাবা কওমি মাদ্রাসার দাওরা, আদব ও ইফতা বিভাগে অধ্যয়ন করেছেন। পরে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহপ্রশিক্ষণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে নির্বাচন করেছেন।

মুফতি মানসুর আহমেদ সাকি বলেন, ইসলামী আন্দোলনের বিভিন্ন সংগঠনে দীর্ঘদিন সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় সংগঠন তাকে যোগ্যতার ভিত্তিতে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে দায়িত্ব দিয়েছে।

সংগঠনকে গতিশীল করতে সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট