1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে সন্ত্রাস বিরোধী মিছিল সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মিছিল ও সমাবেশে ফরিদগঞ্জ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক আমিন মিজি, সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, এমরান মিজি, এমরান হোসেন, সাবেক দপ্তর সম্পাদক ফখরুল পাঠানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট