1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নে কৃষক দলের মতবিনিময় সভা ও কমিটি গঠন

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নে কৃষক দলের মতবিনিময় সভা ও কমিটি গঠন

হাজীগঞ্জ উপজেলার ১২ নম্বর দ্বাদশগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার শর্তে ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ইউনিয়নের দেওদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই পর্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রথম পর্বে ইউনিয়ন কৃষক দল নেতা ইকবাল হোসেন মিজির সভাপতিত্বে এবং মো. বশির উল্যাহ বকাউলের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন প্রধানীয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ফারুক প্রধানীয়া এবং সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদদীন।

এ ছাড়া বক্তব্য দেন ৪ নম্বর কালচোঁ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. লিটন পাটওয়ারী, ৫ নম্বর সদর ইউনিয়নের সহ-সভাপতি সোহেল বেপারী এবং কৃষক দল নেতা মমিন হোসেন। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে ১২ নম্বর দ্বাদশগ্রাম ইউনিয়ন কৃষক দলের পাঁচ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. রফিকুল ইসলামকে সভাপতি, মো. বাবুল প্রধানীয়াকে সিনিয়র সহ-সভাপতি, মো. বশির উল্যাহকে সাধারণ সম্পাদক, মো. আব্দুস ছামাদ বকাউলকে যুগ্ম সম্পাদক এবং মো. আব্দুল মতিন বকাউলকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

ঘোষিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কৃষক দলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট