1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাইমচরে মাদক কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৮ যুবকে পরিবারের জিম্বায় মুচলেকায় মুক্ত

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

হাইমচর প্রতিনিধি: চাঁদপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে হাইমচর উপজেলায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে মোট ৪৮ জনকে আটক করা হয়। পরবর্তীতে অভিভাবকদের উপস্থিতিতে সচেতনতামূলক বক্তব্য প্রদান শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্বায় ছেড়ে দেওয়া হয়।

​রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত হাইমচর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​জানা যায়, অভিযানে আটককৃতদের এবং তাদের অভিভাবকদের সতর্ক করে বিশেষ বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী। তারা সমাজে মাদক ও কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব তুলে ধরে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।

বক্তব্যে ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, আপনার শাসনের অভাবে সে বেপথে চলে যাবে যে ছেলেটা মাগরিবের পর তার বাসায় থাকার কথা সেই ছেলেটা কেন রাস্তায় থাকবে আপনি কি জানেন আপনার এই ছেলে কার সাথে মিশতেছে পড়াশোনার নামে কোথায় যাচ্ছে
আপনি আমাদের কাছে আসবেন বিভিন্ন জায়গায় যাবেন ছেলে কি ভালো হবে? এখনো সময় আছে আপনারা সচেতন হন আপনার সন্তান সন্ধ্যার পরে যদি রাস্তায় থাকে তাহলে ধরে নিবেন সে কেন থাকবে তার তো কোন কাজ নাই আপনারা যদি আমাদেরকে এই অঙ্গীকার দিতে হবে সন্ধ্যার পর আমার সন্তান ঘরের বাহিরে পাবেন না, যদি পান দ্বিতীয়বার জন্য আপনারা আসলে আমরা কিন্তু ছেড়ে দিব না।

পুলিশ জানায়, তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে ভবিষ্যতে কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে আটককৃতদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট