1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে – ওসি আজিজুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :  মাদকমুক্ত করা আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে  কচুয়া পৌর এলাকার কড়ইয়া গ্রামে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় কড়াইয়া উত্তরপাড়া ফোরকানিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক কমিশনার আব্দুর রহিম প্রধানের সভাপতিত্বে এবং মোঃ মাজহারুল ইসলাম ও মোঃ ইমান আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ আজিজুল ইসলাম মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “আমি আপনাদের আগামী মাসের ২৮ তারিখ পর্যন্ত সময় দিয়ে গেলাম। এর মধ্যে আপনারা হয় গ্রাম ছাড়বেন, নয় মাদক ছাড়বেন। যারা মাদকবিরোধী কাজে আমাকে সহযোগিতা করবেন, আমি তাদের সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার তদন্ত কর্মকর্তা মোঃ রাশেদুল হক, কচুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল্লাহ মুন্সী, সমাজসেবা মুক্তার হোসেন। এছাড়াও বক্তব্য দেন ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আমান উল্লাহ, চাঁদপুর পলিটেকনিক কলেজের আহ্বায়ক মাজহারুল ইসলাম, ডা. সেফায়েত উল্লাহ, ছাত্র সংগঠনের সদস্য মোঃ মিরাজ হোসেন, হাফেজ মোঃ শাহিন, হাফেজ মাওলানা সুলতান মাহমুদ ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে এলাকার বিপুলসংখ্যক তরুণ-যুবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা কড়াইয়াকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট