1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
মতলব দক্ষিণে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় মতলব বাজারের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক চন্দন সাহা।

সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি ও জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, জগন্নাথ মন্দির কমিটির সহসভাপতি অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা, সহসভাপতি ও জগন্নাথ মন্দির দুর্গাপূজা কমিটির আহ্বায়ক গনেশ ভৌমিক, সুজন সরকার, বাদল নন্দী, সুকুমার ঘোষ, শ্যামল চন্দ্র দাস, মাহফুজ মল্লিক, রেদওয়ান আহম্মেদ জাকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্যসচিব চন্দন বিশ্বাস, জগন্নাথ মন্দির কমিটির হিসাবরক্ষক বিলাশ সরকার, কোষাধ্যক্ষ সৌভাগ্য দাস, সদস্য বিজয় সাহা, মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা এবং বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতারা।

সভায় জানানো হয়, এ বছর মতলব দক্ষিণ উপজেলায় ৩৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১০ অক্টোবর পবিত্র মহালয়া এবং ১৬ অক্টোবর মহাবিল্বষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট